July 17, 2026, 8:38 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

কঠোর তদারকিতে বদলে গেল সেবা—দালালমুক্ত ও স্বচ্ছতার মডেল লক্ষীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি:

সহকারী পরিচালক এ কে এম আবু সাঈদের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপে লক্ষীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন দালাল ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক সেবা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বছরের পর বছর দালালচক্রের দৌরাত্ম্যে ভোগা সাধারণ সেবাগ্রহীতারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

অফিস সূত্রে জানা যায়, দায়িত্ব নেওয়ার পর থেকেই সহকারী পরিচালক আবু সাঈদ দালালদের কর্মকাণ্ড দমন করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন। অফিসের প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারি, সিসিটিভি নিয়ন্ত্রণ, কর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং কাউন্টারভিত্তিক সেবা কাঠামো চালুর মাধ্যমে অনিয়মের সুযোগ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।

সেবাগ্রহীতাদের ভাষ্য, আগে ফরম পূরণ, জমা, এনরোলমেন্টসহ বিভিন্ন ধাপে দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা দিতে হত। এখন নির্ধারিত ফি দিয়েই স্বাচ্ছন্দ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা যাচ্ছে। অফিসের কর্মীরা প্রয়োজনীয় পরামর্শ দেয়ায় বাহিরের কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে না।

সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, “স্বচ্ছতা, জবাবদিহি এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য। সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন—এটাই আমাদের প্রথম প্রতিশ্রুতি।”

স্থানীয়রা বলছেন, লক্ষীপুর পাসপোর্ট অফিসের এই পরিবর্তন দেশের অন্যান্য সরকারি অফিসের জন্যও দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। স্বচ্ছতা ও সেবায় এই উন্নয়ন টেকসই হলে সাধারণ জনগণ আরও উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা