July 12, 2026, 9:33 am
শিরোনাম:
‎প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব মাদক নিয়ন্ত্রণে সময়োপযোগী নতুন আইন প্রয়োজনঃ এমপি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাধবী রানী মন্ডল গ্রেফতার রায়পুরের ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর: যাত্রা শুরু করল ‘রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)’ রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

Reporter Name


‎দেশ দিগন্ত ডেস্ক :-রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট কার থেকে নামিয়ে এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আইনজীবীর নাম নাঈম কিবরিয়া (৩৫)। তিনি পাবনা জজ আদালতের আইনজীবী ছিলেন।
‎ঘটনাটি ঘটে ৩১ ডিসেম্বর (বুধবার) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায়। নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের বাসিন্দা এবং গোলাম কিবরিয়ার ছেলে।
‎ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট কার চালাচ্ছিলেন নাঈম কিবরিয়া। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন অজ্ঞাতনামা যুবক তাকে প্রাইভেট কার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে রাস্তায় ফেলে উপর্যুপরি মারধর করে পালিয়ে যায়।
‎পরে খবর পেয়ে নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম কিবরিয়াকে মৃত ঘোষণা করেন।
‎এসআই আরিফুল ইসলাম আরও জানান, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
‎নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম বলেন, নাঈম কিবরিয়া প্রায় ১০ দিন আগে ঢাকায় আসেন। তিনি পূর্বাচলে তার বাসায় অবস্থান করছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা এবং জামিনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রমের জন্য তিনি ঢাকায় এসেছিলেন।
‎তিনি আরও বলেন, ঘটনার দিন নাঈম তার এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে বাইরে বের হয়। পরে তার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে স্থানীয় সিকিউরিটি গার্ডের মাধ্যমে জানা যায়, তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় মারধর করে ফেলে রেখে যাওয়া হয়েছে।
‎এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা