August 18, 2026, 5:26 pm
শিরোনাম:
রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরের গর্ব মোঃ দেলোয়ার হোসেন — জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় পুরস্কার অর্জন

Reporter Name


‎আবু মুসা মোহন:-লক্ষীপুর রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরুণ, নিষ্ঠাবান ও কর্মঠ গ্রাম পুলিশ সদস্য মোঃ দেলোয়ার হোসেন এবার রাজ্য নয়; সরাসরি জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে অর্জন করেছেন রাষ্ট্রীয় সম্মান।

‎জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী
‎‘গ্রাম পুলিশ বাহিনী সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে তিনি অর্জন করেছেন রাষ্ট্রীয় পুরস্কার ও জাতীয় সনদ।

‎লক্ষীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার ৫৮টি ইউনিয়নের দফাদার ও মহল্লাদাররা অংশ নেন। প্রশিক্ষণের শেষ দিনে অনুষ্ঠিত ২৫ নম্বরের লিখিত পরীক্ষায় ২৪ নম্বর পেয়ে মোঃ দেলোয়ার হোসেন সবাইকে ছাড়িয়ে প্রথম স্থান অর্জন করেন। তার এই সাফল্য প্রশিক্ষণ মাঠে যেমন আলোড়ন তোলে, তেমনি জেলাজুড়েও সৃষ্টি করে গর্ব ও আনন্দের ঢেউ।

‎সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ প্রদান করেন লক্ষীপুর জেলা গ্রাম পুলিশ বাহিনীর অভিভাবক—স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) মোঃ জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, প্রশিক্ষক ও অতিথিবৃন্দ।

‎করতালিতে মুখরিত পরিবেশে দেলোয়ার হোসেনের এই সম্মান অর্জনের মুহূর্তটি ছিল স্মরণীয়, উজ্জ্বল ও অনুপ্রেরণামূলক।

‎স্থানীয় জনমনে চলছে অভিনন্দনের বন্যা। পরিবার, সহকর্মী, বন্ধু ও ইউনিয়নবাসীর চোখে তিনি এখন দৃঢ় মনোবল, নৈতিকতা ও দায়িত্ববোধের প্রতীক। তার এই অর্জন রায়পুরকে জাতীয়ভাবে গর্বিত করেছে।

‎সবাই আশা করছেন—অঙ্গীকার, সততা ও নিষ্ঠা নিয়ে এগিয়ে চলা এই তরুণ ভবিষ্যতে প্রশাসনিক সেবাখাতে আরও বড় দৃষ্টান্ত স্থাপন করবেন।

‎রায়পুর আজ গর্বিত দেলোয়ার হোসেন কেবল একজন ব্যক্তি নন, তিনি এক উজ্জ্বল উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা