July 17, 2026, 8:38 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে কিশোর গ্যাংয়ের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯নং ইউনিয়নের উদমারা গ্রামে গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে এলাহি বক্স পাটওয়ারী বাড়ির সামনের রাস্তা থেকে বসতঘরে ভিতরে ঠুকে কিশোর গ্যাং কতৃক হামলার ঘটনা ঘটেছে। রাজিয়া বেগমের পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে এই হামলার শিকার হন। এই হামলায় নারীসহ মোট চারজন গুরুতর জখম হন, তার মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকারদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম (৬০), তার ছোট ছেলে জাবের হোসেন (১৭), মেয়ে শারমিন আক্তার (২৫) এবং আহত জাহাঙ্গীর আলমের আপন ভাই আবুল কাশেম (৩৬)।

প্রাথমিকভাবে আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার তীব্র অবনতির কারণে জাহাঙ্গীর আলমসহ তার ছেলে ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়

ভুক্তভোগী রাজিয়া বেগমের অভিযোগ অনুযায়ী, এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা বাড়ির সামনে তার ছোট ছেলে জাবেরের উপর ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে হামলার সূত্রপাত করেন । এই হামলার ঘটনা রাজিয়া বেগম বাদী হয়ে মামলায় ৯ জন সহ অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন আসামী করে একটি মামলা দায়ের করেন।

তবে হামলার পর ভুক্তভোগী পরিবারকে একের পর এক কিশোর গ্যাং কতৃক প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলি অভিযোগ পাওয়া যায়।

তাই হামলাকারী কিশোর গ্যাংদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার (১২ এপ্রিল) সকাল ১০ টার দিকে রায়পুর থানার গেইটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বক্তব্য রাখেন এলাকার শাহাদুল্লা মাঝি বাড়ির জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক রায়হান হোসেন, ভুক্তভোগী রাজিয়া বেগমের পরিবারসহ অন্যান্য সচেতন মহল। উপস্থিতরা দাবি করেন, এই হামলার সাথে সামাজিক অসন্তোষ ও ন্যায়ের দাবিও জড়িত রয়েছে। তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা