August 18, 2026, 5:11 pm
শিরোনাম:
রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শিরিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি বশির আহম্মেদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১০টার দিকে পাশের ভাড়াটিয়ারা শিরিন আক্তারকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম ভূঁইয়া জানান, মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বশির আহম্মেদকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা