September 5, 2026, 5:57 am
শিরোনাম:
জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ লক্ষ্মীপুরে জামাল শন পাপড়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা রায়পুরে এখনো জ্বলছে লাকড়ির চুলা, ঐতিহ্য ধরে রেখেছে ‘বড় মিয়ার চায়ের দোকান’ রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ৪ নম্বর ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ গড়ার অঙ্গীকার সুমন হাওলাদারের রায়পুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সৌদিতে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা! বান্দরবানে বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি, প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা

abu musa mohon

আবু মুসা মোহন:-‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
‎অভিযানে দীপ্ত মেডিকেল হল-কে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারায় ২০,০০০ টাকা এবং রিয়াদ ফার্মেসি-কে একই আইনের ৪০(গ) ধারায় ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় দীপ্ত মেডিকেল হল সাময়িকভাবে বন্ধ করে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা