আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (রাত) আনুমানিক রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে তরিকুল ইসলাম সজিব গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় আহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এদিকে সজিবের দ্রুত সুস্থতা কামনা করে তাঁর স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন। তারা বলেন, মহান রাব্বুল আলামীন যেন তাঁকে দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা দান করেন, সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং অতি শিগগিরই সুস্থ অবস্থায় সবার মাঝে ফিরিয়ে আনেন।