September 15, 2026, 7:09 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

Reporter Name

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখার নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার ৯ আগস্ট ৩নং চর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রমের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি বাবু তপন ভক্ত, সাধারণ সম্পাদক বাবু প্রদীপ রায় এবং রায়পুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মানিক লাল দাস ও সাধারণ সম্পাদক বাবু রুপম সাহাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি বাবু মানিক চন্দ্র শীল ও তারুণ্য সংঘের সভাপতি দূর্জয় ভক্ত। পরে অতিথিদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।
এ সময় শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বাবু জিতেন্দ্র লাল ভক্ত, সহসভাপতি বাবু অজয় হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিপ্লব হালদার, সাংগঠনিক সম্পাদক বাবু সুমন পাইক এবং ৩ নম্বর চর মোহনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উত্তম পাইকসহ মন্দির সংশ্লিষ্ট ভক্তরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং রায়পুরের সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক কর্মকাণ্ডে পূজা উদযাপন পরিষদের ভূমিকা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা