August 16, 2026, 7:21 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ভোটের আগের রাতে নিখোঁজ, সকালে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভোটের আগের রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর প্রবাস ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথার কাছে একটি বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহাগ (৩৫) সোনাপুর ইউনিয়নের লালগাজী মিঝি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিএনপির একজন কর্মী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, নির্বাচনের আগের রাতে সোহাগ বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ঘরে ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়রা বালুর মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা