November 9, 2026, 5:09 pm
শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা ‌বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মা-ছেলের পিঠা বিক্রয় করে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণামূলক গল্প ‎

Reporter Name

‎আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ছেলের পরিশ্রমে গড়ে উঠেছে এক অনন্য স্বাবলম্বীতার দৃষ্টান্ত। রায়পুর ৯ নম্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হামিদ উল্যা বেপারি বাড়ির শাহিদা বেগম এবং তার ৪২ বছর বয়সী ছেলে মোহাম্মদ সেলিম প্রতিদিন পিঠা তৈরি ও বিক্রি করে সংসারের হাল ধরেছেন।
‎
‎রায়পুর উপজেলা পরিষদের পূর্ব পাশে তাদের পিঠার দোকানটি এখন এলাকার জনপ্রিয় একটি দোকান। প্রতিদিন বিকাল থেকেই মানুষের ভিড় লেগে থাকে তাদের দোকানে। গরম গরম ভাপা, চিতই, পিঠার স্বাদ নিতে দূরদূরান্ত থেকে ক্রেতারা আসেন।
‎
‎শাহিদা বেগম জানান, সংসারের দায় দায়িত্ব সামলাতে তিনি ছোটবেলা থেকেই পিঠা বানাতে পারদর্শী। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে ছেলে সেলিমকে সঙ্গে নিয়ে এখন নিয়মিত দোকান চালান। দুই মেয়ের ভবিষ্যৎ গড়তেও এই আয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
‎
‎পরিবারকে এগিয়ে নিতে মা-ছেলের এই সংগ্রাম আজ রায়পুরে ইতিবাচক উদাহরণ। স্থানীয়র মহি উদ্দিন ও কামাল মাষ্টার জানান—তাদের পরিশ্রম, আন্তরিকতা এবং হাসিমুখের সেবা মানুষকে টেনে আনে এই দোকানে।
‎
‎স্বাবলম্বী হওয়ার এই গল্প প্রকৃতপক্ষে অনেকের জন্যই অনুপ্রেরণা।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা