April 10, 2026, 11:07 pm
শিরোনাম:
ইরা‌নি মুদ্রায় ইরান‌কে টোল দি‌তে হবে হরমুজ প্রণালিতে শেরপুর-বগুড়া উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ হরমুজ প্রনা‌লি‌তে যুক্তরা‌ষ্ট্রের ২০ কো‌টি ডলা‌রের ড্রোন নি‌খোঁজ! আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা ‌হ‌য়ে‌ছে মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার খোলার জন‌্য দুই দে‌শের গুরুত্বপূর্ণ বৈঠক হ‌য়ে‌ছে চু‌ক্তি ভঙ্গ করায় হরমুজপ্রনা‌লি পুনরায় বন্ধ করল ইরান সৌ‌দিতে সড়ক দুর্ঘটনায় ফ‌রিদগঞ্জের প্রবাসীর মর্মা‌ন্তিক মৃত‌্য! ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত হ‌য়ে‌ছে ভারত রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে : শিক্ষামন্ত্রী রায়পুর পৌরসভা কর্তৃক এডিপির ৯টি প্রকল্পের উন্নয়ন কাজের স্বচ্ছ প্রক্রিয়ার লটারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রায়পুর পৌর শহরের সর্দার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন রায়পুরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়িব হাসান। অভিযানকালে গ্রেফতার রবিউল ইসলামের কাছ থেকে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার রবিউল ইসলাম রায়পুর পৌরসভার সর্দার বাড়ি গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।

যৌথ বাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার আসামিকে পরবর্তীতে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযান চলাকালে রায়পুর আর্মি ক্যাম্পের একটি টহল দল ও রায়পুর থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত ছিল।

এদিকে স্থানীয়রা জানান, মাদক নির্মূলে যৌথ বাহিনীর এমন অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা