October 26, 2026, 2:35 am
শিরোনাম:
লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা আদায় রায়পুরে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

প্রদীপ কুমার রায়

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি ব্যাচে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীকে দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শুভ্রজিত রায়।
সেমিনারে মূল বক্তা ছিলেন টপ-রেটেড ফ্রিল্যান্সার ও এনএসডিএ সার্টিফায়েড (লেভেল-৬) ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও প্রশিক্ষক মো. সোলাইমান শেখ নিশান।
সেমিনারে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে প্রথাগত শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ পেতে পারেন। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা