April 11, 2026, 2:00 am
শিরোনাম:
ইরা‌নি মুদ্রায় ইরান‌কে টোল দি‌তে হবে হরমুজ প্রণালিতে শেরপুর-বগুড়া উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ হরমুজ প্রনা‌লি‌তে যুক্তরা‌ষ্ট্রের ২০ কো‌টি ডলা‌রের ড্রোন নি‌খোঁজ! আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা ‌হ‌য়ে‌ছে মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার খোলার জন‌্য দুই দে‌শের গুরুত্বপূর্ণ বৈঠক হ‌য়ে‌ছে চু‌ক্তি ভঙ্গ করায় হরমুজপ্রনা‌লি পুনরায় বন্ধ করল ইরান সৌ‌দিতে সড়ক দুর্ঘটনায় ফ‌রিদগঞ্জের প্রবাসীর মর্মা‌ন্তিক মৃত‌্য! ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত হ‌য়ে‌ছে ভারত রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে : শিক্ষামন্ত্রী রায়পুর পৌরসভা কর্তৃক এডিপির ৯টি প্রকল্পের উন্নয়ন কাজের স্বচ্ছ প্রক্রিয়ার লটারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরের চরশাহীতে মাদ্রাসার জমি উদ্ধার, দুবৃর্ত্তদের হামলায় আহত-৩

Reporter Name

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে নুরুল্লাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার জমি উদ্ধার করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এসময় দুবৃর্ত্তদের হামলায় প্রতিষ্ঠানটির সভাপতিসহ অন্তত: তিনজন আহত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নে নুরুল্লাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এঘটনা ঘটে। এর আগে সম্প্রতি প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি গাছপালা কেটে স্থাপনা নির্মাণ করেন আব্দুল্লাহ আল মামুন শিপন নামে এক ব্যক্তি।

শিপন একই এলাকার মোল্লা বাড়ির নুরুল আমিনের ছেলে ও প্রতিষ্ঠানটির জমিনদাতার ওয়ারিশ।

শিপন বলেন, জায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তি। মালিকানার নথি অনুযায়ী আমি মালিকানা দাবী করছি।

প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, প্রতিষ্ঠানটির সভাপতি ঢাকা থেকে এসে পরিচালনা পর্ষদের বৈঠকে অংশ নেন। প্রতিষ্ঠানটির জমি জোর করে শিপন দখল করে ঘর নির্মাণ করে। রোববার সভাপতি আসার আগেই ক্ষুব্ধ এলাকাবাসী তা উচ্ছেদ শুরু করে। এসময় স্থানীয় বখাটে এমরান ও আশিকসহ বেশ কয়েকজন বহিরাগত বখাটে যুবক এসে হামলা চালায়। এসময় বাধা দিতে গিয়ে সভাপতিসহ বেশ কয়েকজন আহত হন।

প্রতিষ্ঠানটির সুপার মুহাম্মদ আবদুল মোনয়েম জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি প্রতিষ্ঠানের সম্পত্তি বেদখল যাতে না হয় সেদিকে তিনি নজরদারি করছেন। সম্প্রতি শিপন নামের ওই যুবক জোর করে প্রতিষ্ঠানের জায়গা দখল করে কয়েটি টিনের ঘর নির্মাণ করলে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। জমি দখলকে কেন্দ্র করে এলাকায় তীব্র অসেন্তাষ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

চরশাহী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল হাসনাত জানান, শিপন জোর করে প্রায়ি ২০ শতক সম্পত্তি দখল করেছে। ওই সম্পত্তিগুলো মাদ্রাসা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে।

মাদ্রাসাটির পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমান জানান, মাদ্রাসা পরিচালনা পর্ষদের বৈঠক শেষ করে স্থানীয়দের সাথে নিয়ে দখলমুক্ত জমি পরিদর্শন করতে যাই। এসময় প্রতিষ্ঠানটির সুপারের সাথে বহিরাগত বখাটে দুই তিনজন উচ্চবাচ্য করতে গেলে তাদের পরিচয় জানতে চাইলে তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে। এসময় তাদেরকে প্রতিষ্ঠানে বসে কথা বলতে অনুরোধ করলে তারা আমার ওপর চড়া হয়। এসময় বখাটেদের হামলায় আমি রক্তাক্ত হই।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোঃ মোরশেদ আলম বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
এঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা