September 12, 2026, 2:09 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ ভোটের মাঠে চমক!৭ নং বামনীর ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তারেক রাজনৈতিকভাবে হেয় করতেই ষড়যন্ত্র’—সংবাদ সম্মেলনে বিএনপি, পরোয়ানা প্রত্যাহারের দাবি লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট অভিযানে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা রায়পুরে গভীর রাতে ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন মিটার বসার আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল!
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি:
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টায় মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি আয়োজিত তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হন জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে লক্ষ্মীপুর জেলায় একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।
অভিযানের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান আগামী তিন মাসব্যাপী অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা