November 25, 2026, 10:45 am
শিরোনাম:
লক্ষ্মীপুরে বাবার মরদেহ বাড়িতে রেখেই মাকে মারধর, টাকা-জমির দলিল ও স্বর্ণালংকার লুটের অভিযোগ সন্তানদের বিরুদ্ধে রায়পুরে মদনমোহন মন্দিরে রাস উৎসব ঘিরে ভক্তদের মিলনমেলা রায়পুর থানার কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা লেনদেন না করার সতর্কবার্তা পুলিশের রামগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯ লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা বিক্রি, ৩ জনকে ২১ হাজার টাকা জরিমানা কমলনগরে অবৈধভাবে বালু রাখায় ১ লাখ টাকা জরিমানা, ট্রাকচালককে ৪ হাজার টাকা দণ্ড চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুববক নিহত! এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই রায়পুর কমিউনিটি সেন্টার অ্যান্ড কনভেনশন হল অযত্ন-অবহেলায়, সংস্কারের দাবি এলাকাবাসীর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে বাবার মরদেহ বাড়িতে রেখেই মাকে মারধর, টাকা-জমির দলিল ও স্বর্ণালংকার লুটের অভিযোগ সন্তানদের বিরুদ্ধে

Reporter Name

 

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে বাবার মরদেহ বাড়িতে থাকা অবস্থায় সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা ও জমির দলিলপত্র নিয়ে ভাই-বোনদের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ৮১ বছর বয়সী মফিজ উল্ল্যা মঙ্গলবার দুপুরে স্ট্রোক করে মারা যান। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার পর তাঁর দাফন সম্পন্ন হয়।
পরিবারের অভিযোগ, বাবার মরদেহ বাড়িতে থাকা অবস্থায় তাঁর ছেলে মিলন ও ফারুক এবং মেয়ে রোজিনা ও নাসিমা সেখানে গিয়ে হামলা, ভাঙচুর ও মারামারিতে জড়ান। এ সময় জমির দলিল-দস্তাবেজ নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

এ ঘটনায় মফিজ উল্ল্যার দ্বিতীয় স্ত্রী নাজমুন নাহার, ছেলে মনিরের স্ত্রী আখি বেগম এবং তাঁর শাশুড়ি কুলসুম বেগম আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন বলেও অভিযোগ করেছেন স্বজনেরা।
তবে অভিযুক্ত মিলন ও ফারুক হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, জমির দলিল হারিয়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, ঘটনাটি তাঁর জানা নেই এবং এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বাবার মৃত্যুর শোকের মধ্যেই সম্পত্তি নিয়ে এমন সংঘাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিখোঁজ নারীর সন্ধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা