November 8, 2026, 4:14 pm
শিরোনাম:
সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা ‌বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান ১৭ বছর পর আগামীকাল রাষ্ট্রীয়ভাবে পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করল আলফা স্টার ফাউন্ডেশন, প্রধান অতিথি সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সড়কে ভেজা বালি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুটি ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর ২০২৬) লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভেজা বালি পরিবহন এবং সড়কে বালি ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দুটি ডাম্প ট্রাক আটক করা হয়। সরকারি আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডের দায়ে মহাসড়ক আইন, ২০২১-এর আওতায় ট্রাক দুটিকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন সড়ক পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি ও লক্ষ্মীপুর জেলা ট্রাফিক পুলিশ।
জনদুর্ভোগ নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা