September 15, 2026, 5:56 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব, অসহায় ও মেধাবী ১৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।

অনুষ্ঠানে ইউএনও জামশেদ আলম রানা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত হলে ভবিষ্যৎ প্রজন্ম হবে দক্ষ, নৈতিক ও মানবিক। আমাদের প্রত্যাশা—এই ক্ষুদ্র উদ্যোগে শিক্ষার্থীরা পাঠদানে উৎসাহ পাবে। শিক্ষার্থীদের পাশে শিক্ষা উপকরণ নিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ধন্যপুর ইউপি সদস্য কফিলউদ্দিন এবং পাঁচপাড়া ইউপি সদস্য আবদুল হান্নান।

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ক্ষেত্রে তাদের এগিয়ে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা