August 18, 2026, 4:41 pm
শিরোনাম:
রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

Reporter Name

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তর করা হচ্ছে বলে অভিযোগ ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার এলাকার তিনটি বিদ্যুতের পিলার স্থানান্তরকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। তবে অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো কোনো সরকারি তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইলেকট্রিশিয়ান রাজন বলেন, “একটি পিলার শাহিনের জায়গায় এবং অন্যটি হাওলাদারের জায়গায় বসানো হবে। সরকারি নিয়ম মেনে আমি কাজের পরিকল্পনা (প্ল্যান) জমা দিয়েছি।”

‎স্থানীয় সচেতন মহল অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন। তাদের মতে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

‎উল্লেখ্য, দেশে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগে অতীতেও তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নজির রয়েছে। তবে হায়দারগঞ্জের এ ঘটনায় অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা