August 21, 2026, 6:35 pm
শিরোনাম:
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর দায়ে বিসমিল্লাহ হোটেলকে ৫০,০০০ টাকা জরিমানা

Reporter Name

রায়পুর প্রতি‌নি‌ধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম‌্যমান আদাল‌তের অভিযানে খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর দায়ে বিসমিল্লাহ হোটেলকে
৫০,০০০ টাকা জরিমানা প্রদান ক‌রে ।

শুক্রবার ২৭ খেব্রুয়া‌রি দুপুরে রায়পুর
উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে জরিমানা প্রদান ক‌রে ।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার।অভিযান সূত্রে জানা গেছে, হোটেলটির খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর ‘হাইড্রোজ’ নামক কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা
অর্থদণ্ড করে। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয় প্রতিষ্ঠান‌টি‌কে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি ও খাদ্যপণ্যের
মান যাচাই অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো
হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, খাবারে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক মেশানো সম্পূর্ণ
বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা