আবু মুসা মোহন :-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক অসহায় দিনমজুর জসিম দীর্ঘদিন ধরে গ্যাং রোগে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি এখন কাজ করতে সম্পূর্ণ অক্ষম। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না তিনি।
জানা গেছে, জসিম রায়পুর মহিলা কলেজে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি পরিবার চালানোর জন্য রিকশা চালাতেন। পরিবারের একমাত্র উপার্জন করি ব্যক্তি হওয়ায় এখন তার অসুস্থতার কারণে পরিবারটি চরম কষ্টে দিন কাটাচ্ছে।
বর্তমানে জসিমের অবস্থা গুরুতর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি চিকিৎসা প্রয়োজন, কিন্তু চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ্য তার নেই।
মানবিক সহায়তার আবেদন:
অসহায় দিনমজুর জসিমের চিকিৎসায় সহযোগিতা করার জন্য সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তার পরিবার।
আপনার ছোট একটি সহায়তা জসিমের জীবনে ফিরে আনতে পারে নতুন আলো।
যোগাযোগ:রায়পুর মহিলা কলেজ পাশে।
বিকাশ :- 01311832364