July 21, 2026, 6:03 pm
শিরোনাম:
রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ বান্দরবানে মানবতার অনন্য দৃষ্টান্ত: নির্যাতিত মুসলিম নারীকে উদ্ধার করে পাশে দাঁড়ালেন মারমা নারী ম্রানুচিং মারমা সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৬ আগস্ট মাসে প্রবাসী কা‌র্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন রায়পু‌রে জুলাই শহিদ দিবস উপল‌ক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী ২ নেতার উপ‌স্থি‌তি নি‌য়ে চল‌ছে নানা সমা‌লোচনা! বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

স্বাধীনতা ও জাতীয় দিব‌সের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী

Reporter Name

ডেস্ক নিউজ:
দে‌শে এবং প্রবা‌সে বসবাসরত সকল বাংলা‌দেশী‌কে স্বাধীনতা ও জাতীয় দিবসের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান।

তি‌নি ব‌লেন ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।

আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করি।

আমি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা