November 10, 2026, 11:28 pm
শিরোনাম:
রায়পু‌রে পরিত্যক্ত ঘরে বোমা আতঙ্ক! লক্ষ্মীপুরে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে পরিত্যক্ত ঘরে বোমা আতঙ্ক!

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরে বোমা থাকার সন্দেহে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিকদার বাড়িতে মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত ঘরে সন্দেহজনক দুটি টিনের ডিব্বা দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডিব্বা দুটি পরীক্ষা করেন।

তবে ডিব্বা দুটির ভেতরে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা না করা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, পুলিশি নির্দেশনা মেনে চলতে এবং ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে স্থানীয়দের প্রতি সতর্কতা জারি করা হয়েছে।

ঘটনাস্থলে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা