September 22, 2026, 10:16 am
শিরোনাম:
দৈনিক মাতৃজগতের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন  আব্দুর রহমান চৌধুরী চর মোহনা ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান সুমন মেম্বার প্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করলেন হারুন বকশি রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার নিজ ওয়ার্ডের কর্মীসভা ঘিরে নিলয় নাজমুলের প্রচারণা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের উদ্যোগ আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ফেনী‌তে বাস চাপায় বাপ ছে‌লের মৃত‌্যু

দেশ দিগন্ত ডেস্ক

 

ফেনীতে বাস চাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে। নিহতেরা হলেন নুর আলম (৪৫) ও তার ছেলে মো. নিরব (২৫)।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া অংশের আলম ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে। তিনি পেশায় অ্যাম্বুলেন্সচালক ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা আফজাল মিঠু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগ্নেকে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে হাফেজিয়া এলাকায় দ্রুতগতির একটি দাউদকান্দি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। গুরুতর আহত ছেলে নিরব ও ভাগ্নে আফজাল মিঠুকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম নতুন ফেনী কে জানান, বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা