August 21, 2026, 6:03 pm
শিরোনাম:
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মুড়ির আড়ালে মাদক পাচার: লক্ষ্মীপুরে পিকআপসহ ৫৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

Reporter Name

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের সদর থানাধীন মজু চৌধুরী ফেরিঘাট এলাকা থেকে মুড়িভর্তি বস্তার আড়ালে লুকানো ৫৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।
সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটের দিকে আজাদের টায়ার মেরামতের দোকানের সামনে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার বিকেলে র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
আটক ব্যক্তিরা হলেন— করিম (৪০), আপন চন্দ্র সাহা (৩৯) ও মাসুম (১৯)।
র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টহল দল অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় একটি মিনি পিকআপ ভ্যান থেকে ৫৬ কেজি গাঁজা, ২৮০ কেজি ওজনের সাত বস্তা মুড়ি, চারটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, বিক্রির উদ্দেশ্যে মুড়ির বস্তার ভেতরে গাঁজা লুকিয়ে তারা তা পরিবহন করছিল।
উদ্ধারকৃত আলামতসহ আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা