নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ফাহাদ ভূইয়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পাহাদ ভূইয়া, পিতা: পলাশ ভূইয়া, পাহাদ জানান যে তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে কাঁচামালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি MD Farhad Hossain ও Saiful Islam Nahidi নামের ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তার নামে বিভিন্ন ভিডিও, ছবি ও বিভ্রান্তিকর লেখা প্রকাশ করা হচ্ছে।
তিনি দাবি করেন, প্রকাশিত এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারের কারণে তার ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা এবং ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাহাদ ভূইয়া এ ধরনের মানহানিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।