August 29, 2026, 2:26 am
শিরোনাম:
বান্দরবানে লোডশেডিংয়ের ভেলকিবাজি, বিপাকে পর্যটক ও স্থানীয়রা ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা, ক্ষোভ বাড়ছে জনমনে রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময় রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রাজশাহীতে গর্তে পড়ে মারা গেল শিশু সাজিদ হৃদয়বিদারক সমাপ্তি

Reporter Name


‎আবু মুসা মোহন:-রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের অরক্ষিত গর্তে পড়ে মৃত্যু হলো শিশু সাজিদের (৬)। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে দীর্ঘ রাতব্যাপী অভিযানের পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

‎বুধবার দুপুরে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশের জমি দিয়ে হাঁটার সময় খড় দিয়ে ঢাকা একটি খোলা নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। তার মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খড় সরিয়ে গভীর গর্তটি দেখতে পান।

‎স্থানীয়দের অভিযোগ, গত বছর এক ব্যক্তি গভীর নলকূপ স্থাপনের জন্য প্রায় ১২০ ফুট গর্ত খনন করলেও পানি না পাওয়ায় পাইপটি খোলা অবস্থায় ফেলে রাখা হয়। সময়ের সঙ্গে বৃষ্টিতে গর্ত আরও বড় হলেও কোনো সতর্কতা বা ঢাকনা না থাকায় শেষ পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।

‎অভিযান চলাকালে গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ, মেডিকেল টিমের প্রস্তুতি এবং প্রশাসনের তৎপরতা অব্যাহত ছিল।

‎অবশেষে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা নিশ্চিত করেন গর্তের অন্ধকারেই শেষ নিঃশ্বাস নিয়েছে ছোট্ট সাজিদ।

‎এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো কোয়েলহাট গ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা