August 31, 2026, 2:28 am
শিরোনাম:
সৌদিতে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা! বান্দরবানে বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি, প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ বান্দরবানে লোডশেডিংয়ের ভেলকিবাজি, বিপাকে পর্যটক ও স্থানীয়রা ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা, ক্ষোভ বাড়ছে জনমনে রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময় রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‎রায়পুরে অটোরিক্সা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

Reporter Name


‎ প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রায়পুর মেইন রোডে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়োতি ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী (৫০)এক পর্যায়ে ইমরান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎বিল্লাল মিশরী উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্হানীয় ব্যবসায়ী ।

‎বিল্লাল মিশরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই হেলাল।

‎ঘটনার পর রায়পুর মোইন সড়ক জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‎এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর অভিযুক্ত আরমানকে আটক করার চেষ্টা চলছে। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন এই বিষয়ে আমাদের তদন্ত চলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা