October 29, 2026, 5:43 am
শিরোনাম:
রায়পুরে অনুমোদনহীন স্পিড ব্রেকারে দুর্ঘটনা, নারীর মাথায় ৬ সেলাই লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে গুলি করে হত্যা, নিহত খোরশেদ আলম লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা মজু চৌধুরীর হাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান, ইল‌শি জব্দ, জ‌রিমানা আদায় আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টে ১৯ হাজার টাকা জরিমানা কমলনগরে ১১০ পিস ইয়াবাসহ একজন আটক, সহযোগী পালিয়ে যাওয়ার দাবি লক্ষ্মীপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে অনুমোদনহীন স্পিড ব্রেকারে দুর্ঘটনা, নারীর মাথায় ৬ সেলাই

abu musa mohon

আবু মুসা মোহন :- লক্ষ্মীপুরের রায়পুরে বাসাবাড়ি-হায়দারগঞ্জ সড়কের ৩নং ইউনিয়নের ছানা চক্কর এলাকায় অনুমোদনহীন স্পিড ব্রেকারে দুর্ঘটনার শিকার হয়ে শাহিদা আক্তার (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

আহত শাহিদা আক্তার রায়পুর পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান নাছিরের স্ত্রী।

জানা যায়, সড়কে অপরিকল্পিতভাবে নির্মিত স্পিড ব্রেকারে দুর্ঘটনার শিকার হয়ে শাহিদা আক্তারের মাথা ফেটে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর মাথার ক্ষতস্থানে ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় সড়কে অপরিকল্পিত ও অনুমোদনহীন স্পিড ব্রেকার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের স্পিড ব্রেকার যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সড়কের অনুমোদনহীন স্পিড ব্রেকার অপসারণ, প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন স্থাপন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা