October 26, 2026, 8:10 am
শিরোনাম:
লক্ষ্মীপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা আদায় রায়পুরে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৮০ হাজার টাকা জরিমানা ‎

Reporter Name

‎আবু মুসা মোহন;-
‎অদ্য ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিয়ারহাটের দক্ষিণে মোল্লাকান্দির পশ্চিমে নদীর পাড় সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
‎অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
‎মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে অবৈধ মাটি কাটা ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা