August 28, 2026, 11:23 pm
শিরোনাম:
বান্দরবানে লোডশেডিংয়ের ভেলকিবাজি, বিপাকে পর্যটক ও স্থানীয়রা ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা, ক্ষোভ বাড়ছে জনমনে রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময় রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে আখ চাষে সফল কৃষক ফারুক

Reporter Name

আবু মুসা মোহন-ঃলক্ষ্মীপুর রায়পুর কৃষি খামারে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৩নং চর মোহনা ৬ নং ওয়ার্ডের কৃষক ফারুক ২৫ ডিসিম জমিতে আখ চাষ করে সফলতা অর্জন করে। এমন চিন্তা মাথায় রেখেই বাড়ীর পাশে লিজের জমিতে আখ চাষ করেছেন। আখ চাষ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার জমিতে আখ চাষ করে সফল হয়েছে। বর্তমানে তার ক্ষেতের আখ যেমনটা দেখতে সুন্দর, তেমনটা মোটাতাজা হয়েছে।  কৃষক ফারুক জানান,২৫ ডিসিম জমিতে এক বছর আগে আখের চারা রোপন করেন। তার ক্ষেতে মাটি সংস্কার,সেচের পানি দেয়া,ঔষধ পত্র সহ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে তার ক্ষেতে যে পরিমান আখ হয়েছে তা বিক্রি করলে প্রায় লাখ টাকা বিক্রি করবেন বলে আশা প্রকাশ করেন। তার এই আখ চাষের সফলতা এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। আশপাশের কৃষকরা প্রায়ই এসে তার ক্ষেতের আখ চাষের নিয়ম জেনে যাচ্ছেন।ফারুক আরো বলেন, আখ চাষে লাভ বেশি হলেও প্রচুর কষ্ট হওয়ায় অনেকে এটা চাষ করতে চায়না। আমার চাষ করার কারণ হলো এক সাথে টাকাটা পাওয়া যায় এবং কয়েকটি পরিবার আমার আখ বিক্রি করে সংসার চালায়। এই ব্যাপারে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন বলেন, আখ চাষ করতে কৃষি অফিস থেকে কৃষকদের সরকারী সহযোগিতার ও বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এতে করে আখ চাষীরা অনেকটা উপকৃত হয়েছে। পাশাপাশি কৃষকেদের আখ চাষে আগ্রহী হতে আহবান করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা