August 22, 2026, 7:19 pm
শিরোনাম:
রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে জমি নিয়ে চাচা–ভাতিজার সংঘর্ষ, দুজন হাসপাতালে।

Reporter Name

আরিফ হোসেন রুদ্র, রায়পুর (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে জমি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ৭নং বামনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাংলা বাজার এলাকায়।

আহতরা হলেন— মো. আল আমিন (৩২) ও তার ছোট ভাই আব্দুল আহাদ (২৮)। তারা ওই এলাকার মৃত আমির হোসেনের পুত্র।

আল আমিন রায়পুর থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে চাচা মহরম আলী মিন্টু ও চাচাতো ভাই মিজানসহ আত্মীয়দের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্বের একটি মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

বুধবার দুপুরে ১নং সাক্ষী আব্দুল আহাদকে একা পেয়ে বিবাদীরা অকথ্য ভাষায় গালাগালি করে এবং নিষেধ করায় এলোপাতাড়ি কিলঘুষি মারে। এসময় কাঠের লাঠির আঘাতে আহাদের মাথা ফেটে যায় এবং ইটের আঘাতে মুখের তিনটি দাঁত পড়ে যায়। ভাইকে বাঁচাতে গিয়ে আল আমিনও বিবাদীদের হামলায় আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আল আমিন অভিযোগে আরও জানান, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়েছে— এ বিষয়ে থানায় মামলা বা অভিযোগ করলে তাদের প্রাণে হত্যা করে লাশ গুম করা হবে এবং তাদের সম্পত্তি দখল করে নেওয়া হবে।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা