August 26, 2026, 6:47 am
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে সফিকুর রাহমান ভূইয়ার ব্যক্তি উদ্যোগে  শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইফতার মাহফিল

Reporter Name

‎আবু মুসা মোহন, রায়পুর (লক্ষ্মীপুর):
‎পবিত্র মাহে রমজান উপলক্ষে রায়পুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা-উৎসাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ইফতার মাহফিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়ার ব্যক্তি উদ্যোগে আগামী শুক্রবার তিন নং ইউনিয়নে তার নীচ বাড়ীতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‎আয়োজিত এ ইফতার মাহফিলে   উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
‎আয়োজক ও রায়পুর উপজেলা বিএনপি-এর সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া জানান, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে এই আয়োজনের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন।
‎উপজেলার রাজনৈতিক মহলে এ আয়োজন ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা এটিকে দলীয় সংহতি ও শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা