April 23, 2026, 12:45 pm
শিরোনাম:
চাঁদপু‌রে চোর‌কে নামাজ প‌ড়ি‌য়ে শুধরা‌নোর সু‌যোগ দি‌লো মাদ্রাসা কর্তৃপক্ষ লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান যু‌দ্ধের প্রভা‌বে ‌বিশ্ববাজা‌রে বে‌ড়ে‌ছে কন্ড‌মের চা‌হিদা এবং দাম চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে বৃদ্ধা মহিলাকে জবাই করে হত্যা, একজন আটক

Reporter Name

। 

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি: 
লক্ষ্মীপুরের পারিবারিক বিরোধের জের ধরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাশেদা লাহারকান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী। আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচি-ভাতিজা। 

পুলিশ, নিহতের স্বজন ও ঘাতক জানায়, রাশেদা বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এসময় ইমনকে তিনি ঘরের দরজা দাঁড়িয়ে থাকতে দেখেন। দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে কিছু না বলায় রাশেদা বেগম ঘরের ভেতর ঢুকে পড়েন। একপর্যায়ে ইমন ঘরে ঢুকে রাশেদাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজনকে ছুটে আসতে দেখে ইমন সিলিংয়ের ভেতর লুকিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে সেখান থেকে নামিয়ে আটক করে ও লাশ উদ্ধার করে। 

এ সময় পুলিশের সামনেই ইমন জানান, তার স্ত্রীর সঙ্গে ওই নারী প্রায়ই ঝগড়া করতো। এর জের ধরেই সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। 

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা