June 7, 2026, 4:48 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ আলাউদ্দিন ওরফে বরকত ও পারভেজ হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ওরফে বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদক মামলাসহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার পারভেজ হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।

সেনাবাহিনী সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তবে এ সময় বাসায় থাকা আরও তিনজন এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

পলাতকরা হলেন— বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল এবং কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযানকালে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি দেশীয় এলজি, ১০ রাউন্ড এলজির গুলি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, সন্ত্রাস দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা