April 22, 2026, 2:27 pm
শিরোনাম:
চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের ডাকাত নাছিরের ভাগিনা৯টি মামলার এজাহারভূক্ত আসামী সন্ত্রাসী ইমরান গ্রেফতার

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ৯টি এজাহারভূক্ত ওয়ারেন্টের আসামী সন্ত্রাসী ইমরানকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের টুইন টাওয়ার এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের কড়িম উদ্দিন মোল্লা পুরাতন বাড়ির তাজুল ইসলাম সুমনের ছেলে। ইমরানের বাবার মূল বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাটখিলে। দেওপাড়া তার নানার বাড়ি। সে চন্দ্রগঞ্জের আলোচিত ডাকাত নাছিরের ভাগিনা।

জানাযায়, টুইন টাওয়ারের সামনে চাঁদাবাজি করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ইমরানকে গ্রেফতার করে। তার নামে অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ মোট ৯টি মামলা ও একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও গত ২৮ এপ্রিল নোয়াখালীর ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে শাকিল হত্যাকান্ডেও তার উপস্থিতি সিসিটিভি ফুটেজে দেখা যায় মর্মে তথ্য পাওয়া যায়।

ইমরান গত ৫ আগষ্টের পর থেকে চন্দ্রগঞ্জ বাজার ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তার কারনে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মোল্লাবাড়ির সামনের অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে চলে গেছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার মামা মাসুদ ও তার বাবা তাজুল ইসলাম সুমনের অত্যাচারেও এলাকাবাসী নিরুপায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, অনেক দিন থেকেই ইমরানকে গ্রেফতার করার অভিযান চলছিল। আজকে চন্দ্রগঞ্জ বাজারের টুইন টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিভিন্ন ধারায় ৯টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী।
মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা