November 18, 2026, 6:47 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে কাগজপত্রবিহীন ডাম্প ট্রাক ও লরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আইজিপির পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা নড়াইলে বিএনপির গা‌ড়িবহরে হামলা, দুই নেতার মৃত্যুর খবর লক্ষ্মীপুর সদরের করাতির হাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান, ধ্বংস করা হলো চুল্লি ও হাওয়াই চিমনি ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ধীরগতি, অনিয়মের অভিযোগ: রায়পুর পৌরবাসীর স্বপ্নে বাধা কোথায়? ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা ভোক্তা অধিকার সুরক্ষায় লক্ষ্মীপুরে সচেতনতামূলক আলোচনা সভা শারীরিক অসুস্থতায় সংসদ ছাড়লেন ওসমান ফারুক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ধীরগতি, অনিয়মের অভিযোগ: রায়পুর পৌরবাসীর স্বপ্নে বাধা কোথায়?

Reporter Name

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দের উন্নয়ন প্রকল্প। পরিকল্পনায় রয়েছে পৌর এলাকার ড্রেন নির্মাণ, সড়ক প্রশস্তকরণ, সড়ক উন্নয়ন ও পৌরসভার আধুনিকায়ন। কিন্তু নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও কাজের ধীরগতির অভিযোগে রায়পুর পৌরসভার উন্নয়নের সেই স্বপ্ন যেন আটকে আছে অদৃশ্য জটিলতায়। দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ চললেও কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ।
পৌরসভার বাজার এলাকায় ড্রেন নির্মাণকাজ চলমান থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। এর মধ্যে রয়েছে কাজের ধীরগতি, সড়কের মাটি বিক্রি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ। এসব কারণে উন্নয়নকাজের মান ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই নির্মাণ করা হচ্ছে ড্রেন। এতে কোথাও ড্রেন নির্মাণে দেখা যাচ্ছে আঁকাবাঁকা নকশা। পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ না হওয়ায় ভবিষ্যতে পানি নিষ্কাশন ও জনচলাচলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, উন্নয়নকাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ইচ্ছাকেই যেন প্রাধান্য দেওয়া হচ্ছে। অন্যদিকে পৌর কর্তৃপক্ষের নিয়মিত তদারকি, দায়িত্বশীলতা ও কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
দীর্ঘদিন ধরে চলমান এ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনদুর্ভোগ বাড়ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না, নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত হচ্ছে কি না এবং প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না—এসব প্রশ্ন এখন পৌরবাসীর মুখে মুখে।
পৌরবাসীর দাবি, প্রকল্পের প্রতিটি কাজের গুণগত মান যাচাই, অনিয়মের অভিযোগ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে বৈদ্যুতিক খুঁটি অপসারণসহ প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নিশ্চিত করে পরিকল্পিতভাবে ড্রেন ও সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
প্রায় ১৮ কোটি টাকার এ উন্নয়ন প্রকল্প পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে, নাকি অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সেই প্রত্যাশা অধরাই থেকে যাবে—এখন সেটিই বড় প্রশ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা