April 23, 2026, 2:52 pm
শিরোনাম:
চাঁদপু‌রে চোর‌কে নামাজ প‌ড়ি‌য়ে শুধরা‌নোর সু‌যোগ দি‌লো মাদ্রাসা কর্তৃপক্ষ লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান যু‌দ্ধের প্রভা‌বে ‌বিশ্ববাজা‌রে বে‌ড়ে‌ছে কন্ড‌মের চা‌হিদা এবং দাম চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মাদ্রাসা ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Reporter Name

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নাজমুল হাসান আমানত (৩৫)। তিনি রায়পুর উপজেলার দেবীপুর এলাকায় অবস্থিত দারুল উলূম সিদ্দিকিয়া হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রের বাবা কবির হোসেন (৪৩) বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার ছেলে মোবারক হোসেন (১১) ওই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করছে এবং ছাত্রাবাসে থাকত। দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক প্রলোভন দেখিয়ে ছেলেকে বলাৎকার করত এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিত।

সর্বশেষ গত সোমবার রাত ১টার দিকে মাদ্রাসার আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আবারও এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর সকালে অসুস্থ হয়ে পড়লে ছেলেটি বিষয়টি মায়ের কাছে জানায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হয় এবং অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে নাজমুল হাসান আমানতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা