August 29, 2026, 2:25 am
শিরোনাম:
বান্দরবানে লোডশেডিংয়ের ভেলকিবাজি, বিপাকে পর্যটক ও স্থানীয়রা ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা, ক্ষোভ বাড়ছে জনমনে রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময় রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

নোয়াখালীতে চর দখল নিয়ে সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ৫

Reporter Name

‎আবু মুসা মোহন:- নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
‎মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই চর এলাকার খাস জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
‎একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
‎নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চর আমানউল্লাহ এলাকার বাসিন্দা আলাউদ্দিন (৪০)। বাকি নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
‎ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হাতিয়া থানা পুলিশ জানায়, সংঘর্ষের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাগলার চরটি সরকারি খাস জমি হওয়ায় এর কোনো বৈধ বন্দোবস্ত নেই। অবৈধভাবে জমি দখল ও বিক্রির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা