July 29, 2026, 6:06 pm
শিরোনাম:
হঠাৎ ছুটিতে দেশে আসা বাংলাদেশিদের ভিসা ক্যানসেলের অভিযোগ, অজানা আতঙ্কে আমিরাত প্রবাসীরা! রায়পুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড, ১৬০ কেজি পলিথিন জব্দ রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎ফেসবুকে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ, আইনি ব্যবস্থার ঘোষণা রায়পুর পল্লী‌বিদ‌্যু‌তের ডি‌জিএম‌কে এক সপ্তা‌হের আলটিমেটাম!! রায়পুরে পেঁপে চাষে সফল সানাউল্যা, বাজারে ব্যাপক চাহিদা রায়পুরে মহিলা কলেজ সড়কে মাটিযুক্ত কংক্রিট দিয়ে সিসি ঢালাইয়ের অভিযোগ রায়পুরে ‘গ্রিন লাইফ’ ডায়গনস্টিকঃ চিকিৎসাসেবার নামে প্রতারণার অভিযোগ ফ্রি ভে‌রিফাইড ব‌্যাজ চালু ক‌রে‌ছে ফেসবুক রায়পুর পৌর ২ নং ওয়ার্ডে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চরমনসা গ্রামের একটি পুকুরে এক যুবকের লাশ ডুবন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরনে প্যান্ট ও শার্ট ছিল বলে জানা গেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা