June 26, 2026, 10:12 pm
শিরোনাম:
চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল লক্ষ্মীপুর রায়পু‌রে মা মে‌য়েসহ একই প‌রিবা‌রের ৪ জন‌কে গলা কে‌টে হত‌্যা, গণ ধোলাইয়ে ঘাতকের অবস্থা আশঙ্কাজনক !  রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ইরা‌নের হামলায় নেতা‌নিয়াহুর ভাই নিহত

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই হামলায় দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতে আগুন লাগার খবরও পাওয়া গেছে।

সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসলামাবাদ। এতে জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটের বক্তব্য উদ্ধৃত করা হয়।

রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে স্কট রিট দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সিজারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহু পরিবারের বাসভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই হামলায় বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন।

জানা যায়, তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার ছিলেন।

স্কট রিট আরও বলেন, ইসরায়েলের বহুস্তর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরান এই হামলা চালাতে সক্ষম হয়েছে। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার প্রতিশোধের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা