April 7, 2026, 10:49 pm
শিরোনাম:
ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক লক্ষ্মীপু‌র রামগ‌তিতে হা‌মের উপসর্গ নি‌য়ে শিশুর মৃত‌্য শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৭ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ লক্ষ্মীপুর-মিরগঞ্জ সড়‌কে ট্রাক সিএন‌জি ভয়াবহ সংঘর্ষ: আহত ৪, দুই জ‌নের অবস্থা আশঙ্কাজনক লক্ষ্মীপু‌রে প্রবাসী স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা! লক্ষ্মীপু‌রে ১০০ পিছ ইয়াবাসহ একজন আটক লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী নেতা‌কে আট‌কের পর ছে‌ড়ে দি‌য়ে‌ছে পু‌লিশ ইরা‌নি পু‌লি‌শের গু‌লি‌তে যুক্তরা‌ষ্ট্রের হার‌কিউলিস বিমান সি ১৩০ ভূপা‌তিত রায়পুরে স্থবির প্রকল্পে গতি, মাঠে নেমে মাপজোখে ইউএনও
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

আবু মুসা মোহন

‎আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:
‎বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে সারা দেশে ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহন চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

‎প্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর আওতায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ফিটনেসবিহীন যানবাহন, অনুমোদনহীন যান এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরযান সড়ক ও মহাসড়কে চলাচল করতে পারবে না।

‎এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
‎প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতেই এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে। এ লক্ষ্যে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা