June 2, 2026, 10:14 pm
শিরোনাম:
রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু ‎রোগীদের সেবায় প্রশংসিত রায়পুরের সন্তান জাফর উল্ল্যাহ (সোহেল) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পুরবাসীকে শুভেচ্ছা জানালেন ইব্রাহিম খাঁন রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ‎ রায়পুর পৌর ২ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন খোরশেদ আলম খোকা রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১ ‎ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মাদকের ভয়াল থাবা: প্রশাসনের নীরবতা নাকি ‘আইওয়াশ’?

Reporter Name


‎আবু মূসা মোহন :-

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক বাণিজ্য ও সেবন। প্রকাশ্যে বিক্রি, অলিগলিতে আসক্তদের আনাগোনা সব মিলিয়ে এলাকাবাসীর মাঝে বাড়ছে আতঙ্ক ও ক্ষোভ।
‎অথচ অভিযোগ উঠেছে, প্রশাসনের ভূমিকা অনেকটাই নীরব, মাঝে মাঝে সীমিত অভিযানে যেন শুধু ‘আইওয়াশ’ করেই দায় সারছে সংশ্লিষ্টরা।
‎স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর পৌর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের অবাধ বিস্তার ঘটেছে। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ দ্রুত জড়িয়ে পড়ছে এই মরণ নেশায়। সন্ধ্যা নামলেই কিছু নির্দিষ্ট পয়েন্টে জমে ওঠে মাদক আসর যা নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পান অনেকেই।
‎একাধিক সচেতন নাগরিক অভিযোগ করে বলেন,
‎প্রশাসন সব জানে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেয় না। মাঝে মাঝে অভিযান চালানো হলেও মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
‎অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালী কিছু ব্যক্তির কারণে মাদক কারবারীরা পার পেয়ে যাচ্ছে। ফলে ছোটখাটো অভিযান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হলেও তা স্থায়ী কোনো সমাধান দিচ্ছে না।
‎এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাঝে মাঝে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলেও স্থানীয়দের মতে, তা পর্যাপ্ত নয় এবং অনেক ক্ষেত্রেই বড় সিন্ডিকেট অক্ষত থাকছে।
‎সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে ভবিষ্যতে রায়পুরের সামাজিক কাঠামো ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ, নিয়মিত অভিযান এবং রাজনৈতিক সদিচ্ছার জোর দাবি জানিয়েছেন।
‎প্রশ্ন রয়ে গেছে রায়পুর কি ধীরে ধীরে মাদকের অভয়ারণ্যে পরিণত হচ্ছে? নাকি সংশ্লিষ্টদের নিরবতা এই পরিস্থিতিকে আরও উৎসাহিত করছে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা