June 6, 2026, 6:09 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের

তানজিল মাহমুদ সিয়াম

 

রায়পুর উপজেলা প্রতিনিধি :

শুক্রবার (৫ জুন) রায়পুর পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রায়পুর পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল আল নোমান নিজ হাতে খেলোয়াড়দের মাঝে ফুটবল তুলে দেন। এ সময় তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার গুরুত্ব এবং মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্য গড়ে তোলে। তাই সবাইকে মাঠমুখী হতে হবে।”

মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, “মাদক একজন মানুষের স্বাস্থ্য, মেধা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। এটি পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং সমাজে অপরাধ বৃদ্ধি করে।”

তিনি আরও বলেন, “তোমাদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমি আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। আমি কোনো পদ-পদবির জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি সানিম মাহমুদ। তিনি খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এ ধরনের কার্যক্রম তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা