July 16, 2026, 9:40 pm
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা

‌দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সার্বিক উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই রূপ দিতে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৪ জুলাই) বিকালে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

 

সভায় রায়পুর উপজেলার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, নগরায়ণ এবং জনবান্ধব সেবা সম্প্রসারণকে গুরুত্ব দিয়ে একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।

 

বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে রায়পুরকে আধুনিক, বাসযোগ্য ও টেকসই উপজেলায় রূপান্তর করতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক এবং স্থানীয় জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সবার অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকারের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

 

সভা শেষে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, রায়পুরের বাস্তব চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে একটি কার্যকর ও সময়োপযোগী উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা