July 21, 2026, 8:18 pm
শিরোনাম:
রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ বান্দরবানে মানবতার অনন্য দৃষ্টান্ত: নির্যাতিত মুসলিম নারীকে উদ্ধার করে পাশে দাঁড়ালেন মারমা নারী ম্রানুচিং মারমা সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৬ আগস্ট মাসে প্রবাসী কা‌র্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন রায়পু‌রে জুলাই শহিদ দিবস উপল‌ক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী ২ নেতার উপ‌স্থি‌তি নি‌য়ে চল‌ছে নানা সমা‌লোচনা! বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান বেড়ী এলাকায় আবুল সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও হামলায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার আবুল হোসেন সর্দারের ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন সর্দার পেশায় একজন জেলে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে তাঁর স্ত্রী খালেদা আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ঘর থেকে বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এলাকাবাসীর অভিযোগ, এসব অস্ত্র কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, অস্ত্র মজুতের নেপথ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় আমরা আতঙ্কিত। প্রশাসনের কাছে আমাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে স্থানীয়রা লক্ষ্মীপুর জেলা পুলিশ ও রায়পুর থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় অভিযুক্ত আবুল হোসেন সর্দারকে পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পারিবারিক বিষয়াদি নিয়ে আবুল হোসেন সর্দারের সঙ্গে তাঁর স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে অস্ত্র থাকার বিষয়টি অবগত করেন। পরে পুলিশ ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা