September 22, 2026, 4:10 am
শিরোনাম:
দৈনিক মাতৃজগতের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন  আব্দুর রহমান চৌধুরী চর মোহনা ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান সুমন মেম্বার প্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করলেন হারুন বকশি রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার নিজ ওয়ার্ডের কর্মীসভা ঘিরে নিলয় নাজমুলের প্রচারণা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের উদ্যোগ আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বিদ্যালয় মাঠে গরু-ছাগলের হাট বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশ দিগন্ত সংবাদ

বিদ্যালয় মাঠে গরু-ছাগলের হাট বন্ধের দাবিতে মঙ্গলবার (১১ জুন) দুপুরে মানবন্ধন করেছে রায়পুর উপজেলার কাজের দিঘীরপাড় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বিদ্যালয়ের ৬০০ ছাত্রছাত্রী অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা স্কুল মাঠে গরু ছাগলের হাট বন্ধের দাবিতে নানা শ্লোগান দেয়।

প্রধান শিক্ষক নিজাম উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষার্থিদের দাবী, প্রতি মঙ্গলবার হাটের কারণে স্কুল বন্ধ থাকে। এছাড়া ঈদের সময় বুধবার ও বৃহস্পতিবার দুইদিন হাট চলে। এতে করে শিক্ষার্থীদের লেখা পড়া বিঘ্নিত হয়। পাশপাশি গরু ছাগলের হাটের কারণে বিদ্যালয়ের গোটা মাঠ অধিকাংশ সময় কর্দমাক্ত থাকে। চলাচল নানাভাবে ব্যাঘাত ঘটে। এসব কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। ভালো শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চায় না। এছাড়াও শিক্ষার নতুন কাইটেরিয়া স্কুল মাঠে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্লাশ করাতে হয়। তাই এ মাঠে হাট বসালে বিদ্যালয়ে ক্লাস পরিচালনার পরিবেশ নষ্ট হয়।

স্থানীয় চেয়ারম্যান তোফাজ্জল মুন্সী বলেন, মঙ্গলবার ও বুধবার হাটের কারণে বিদ্যালয়ের ক্লাস সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত চলে। তারপর হাট বসে। আসলে ওই দিন নামমাত্র বিদ্যালয় চলে। হাটের পর দেখা যায়, পুরো বিদ্যালয় গোবরসহ আবর্জনায় ভরে থাকে। শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান এ বিষয়ে বলেন, এটি একটি পুরোনো হাট। কাজের দিঘীরপাড় বিদ্যালয়ের মাঠের পুর্ব ও দক্ষিণ দিকে হাটের অবকাঠামো আছে। হাট ইজারা দেয়া হয়েছে, বিদ্যালয়ের মাঠ ইজারা দেয়া হয়নি। এটি কীভাবে ব্যবহৃত হচ্ছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা