November 9, 2026, 5:31 pm
শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা ‌বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হেমরঞ্জন ঘোষ বাড়ি প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ৫১তম শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নবনির্মিত শ্রীশ্রী শ্যামাকালী ও শিবলিঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা, বিনা মূল্যে চিকিৎসাসেবা, দীপাবলির মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টা ১ মিনিটে নবনির্মিত শ্রীশ্রী শ্যামাকালী ও শিবলিঙ্গ বিগ্রহের অভিষেক ও প্রতিষ্ঠা পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিকেল ৩টা ১ মিনিটে মা-মনি স্পেশালাইজড হাসপাতালের সৌজন্যে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দীপাবলির মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হয়।
রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারী অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন। রাত ১২টা ১ মিনিটে মহাশক্তি শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং প্রসাদ বিতরণ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সকালে বাল্যভোগ এবং দুপুরে রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। শ্রীশ্রী শ্যামাকালী পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি দোলন কুরী ও সাধারণ সম্পাদক শিপন ঘোষসহ কমিটির সদস্যরা ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সহযোগিতায় আয়োজনটি সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রদীপ কুমার রায়
সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর)
মোবাইল: 01712659510


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা