দেশ দিগন্ত সংবাদ:
লক্ষ্মীপুর সদর উপজেলার করাতির হাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার জনাব ক্যাথোয়াইপ্রু মারমার নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসমূহ বিনষ্ট করা হয়।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত কোনো ড্রেজার পাওয়া যায়নি।
এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।