July 21, 2026, 11:08 pm
শিরোনাম:
রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ বান্দরবানে মানবতার অনন্য দৃষ্টান্ত: নির্যাতিত মুসলিম নারীকে উদ্ধার করে পাশে দাঁড়ালেন মারমা নারী ম্রানুচিং মারমা সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৬ আগস্ট মাসে প্রবাসী কা‌র্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন রায়পু‌রে জুলাই শহিদ দিবস উপল‌ক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী ২ নেতার উপ‌স্থি‌তি নি‌য়ে চল‌ছে নানা সমা‌লোচনা! বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে

দেশ দিগন্ত ডেস্ক

আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬ থেকে সারা বাংলাদেশে শিশুদের জন্য বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সরকার এই জরুরি উদ্যোগ নিয়েছে।
৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে।প্রথম দিনেই প্রায় ১১ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আপনার নিকটস্থ স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ইপিআই (EPI) কেন্দ্রগুলোতে এই টিকা পাওয়া যাবে।
গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে।বিশেষ করে ঢাকা ও রাজশাহী বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি।আগে নিয়মিত ডোজ নেওয়া থাকলেও এই বিশেষ ক্যাম্পেইনে আপনার শিশুকে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আপনার শিশু যদি আগে হামের টিকা দিয়েও থাকে, তবুও তাকে এই বাড়তি ডোজ দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা