August 15, 2026, 7:06 pm
শিরোনাম:
তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭ লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা ‎ রায়পুরে বাকীন ভূইয়া ও বায়েজীদ ভূইয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি ‎ঢাকা-রামগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০ ছাড়িয়েছে রায়পু‌রে বিপুল প‌রিমান ইয়াবাসহ এক না‌রি গ্রেফতার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা।

Abu musa mohon

 মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে স্বামীর ঘর দখলে রাখার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন নুরে আলম নামের এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, নুরে আলম, পিতা আব্দুল তিনি রহিমা আক্তার রন্তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। প্রায় তিন বছর সংসার করার পর পারিবারিক বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। পরে আদালতের মাধ্যমে রহিমা আক্তার রন্তা ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যান বলে দাবি করেন নুরে আলম।

নুরে আলমের অভিযোগ, বিবাহবিচ্ছেদের পরও রহিমা আক্তার কয়েকজন ব্যক্তির সহযোগিতা নিয়ে তার পাকা ঘরটি দখলে রেখেছেন। ঘর ছেড়ে দেওয়ার কথা বললে তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

‎কানি বগার চরে দেশ দিগন্ত এর প্রতিবেদক সরজমিন গেলে নুরে আলমের নামে একটি মিটার দেখা গেছে মিটার নং 1038031122250

তবে অভিযোগ অস্বীকার করে রহিমা আক্তার রন্তা বলেন, আমার টাকায় আমি ঘর করেছি। তার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে।

এ বিষয়ে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও বিরোধ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পক্ষ প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেছেন।

‎তবে অভিযোগগুলোর বিষয়ে নুরে আলম ও রহিমা আক্তার রন্তার বক্তব্য পাওয়া গেলেও সংশ্লিষ্ট আইনগত নথি ও জমি/ঘরের মালিকানা সংক্রান্ত কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা